ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)’র সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক আনজুমান আরা শিল্পী।
বুধবার নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল স্বাক্ষরিত তালিকায় আনজুমান আরা শিল্পীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সহ-সভাপতি পদের অপর প্রার্থী দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাব এডিটর এম এম সালাহউদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
আনজুমান আরা শিল্পী এর আগে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দু’বার নির্বাহী সদস্য ছিলেন।
বার্তাবাজার/এ.আর