রয়-রুটকে টপকে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক সাকিব

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান বেন স্টোকসের বলে বোল্ড হওয়ার আগে ১১৯ বলে ১২টি চার ও একটি ছক্কার সাহায্যে ১২১ রান করেন।আর এই রান করার মধ্য দিয়ে এবারের বিশ্বকাপে তিন ম্যাচে সাকিবের সংগ্রহ ২৬০। এর আগের দু’ম্যাচে ১৩৯ রান সংগ্রহ করেছিলেন সাকিব।

এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে সাকিব জেসন রয় এবং জস বাটলারকে ছাড়িয়ে রান সংগ্রহের দিক থেকে শীর্ষে উঠে যান।
তিন ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিসহ সাকবের রান খন ২৬০ রান। এ পর্যন্ত তিনিই ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন।

বিশ্বকাপে ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা ইংলিশ ওপেনার জেসন রয়ের তিন ম্যাচে সংগ্রহ ২১৫ রান। সমান ম্যাচে আরেক ইংলিশ ক্রিকেটার জস বাটলারের সংগ্রহ ১৮৫।

এছাড়া ইংলিশ ব্যাটসম্যান জু রুট ১৭৯ রান ও মুশফিকুর রহিম ১৪১ রান নিয়ে যথাক্রমে ৪র্থ ও ৫ম স্থানে রয়েছেন। এরপরের অবস্থানে রয়েছেন ভারতের রুহিত শর্মা (১২২রান), দক্ষিণ আফ্রিকার ডোসেন (১২৩)।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর