ভাওয়াল এক্সপ্রেসে প্রচুর ধোঁয়া-ফুলকি, রেলযোগাযোগ বন্ধ

গাজীপুরে চাপুলিয়ায় দেওয়ানগঞ্জগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে প্রচুর ধোঁয়া ও বিকট শব্দ জনিত যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বুধবার রাত সোয়া দশটার দিকে জয়দেবপুর ও ভাওয়াল স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে যান। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।

জানা যায়, রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর বিমানবন্দর স্টেশন থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় ভাওয়াল এক্সপ্রেস নামের ট্রেনটি। ভাওয়াল গাজীপুর ও জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি পৌঁছার পর ট্রেনের ইঞ্জিনের উপরের অংশে আগুনের ফুলকি দেখা যায়। এসময় বিকট শব্দে থেমে যায় ট্রেন।

জয়দেবপুর স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, উত্তরবঙ্গের সাথে রেল চলাচল আপাতত বন্ধ আছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর