২দিন বিদ্যুৎহীন থাকবে ৩ জেলা

বিদ্যুৎ সংযোগ লাইনের উন্নতি ও সংস্কার কাজের জন্য আগামী শুক্র ও শনিবার (৮ ও ৯ নভেম্বর) খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৬ জানুয়ারি) বিদ্যুতের ফরিদপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গোপালগঞ্জের ১৩২/৩৩ কেভি গ্রিডের বিদ্যুৎ উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তরসহ নানা কারণে এই বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পিজিসিবি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপ-কেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর, নতুন নির্মিত বর্ধিত অংশের বাস পুরাতন অংশের সঙ্গে সংযোগ, নতুন নির্মিত বাসে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ গোপালগঞ্জ ১৩২ কেভি থেকে ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র সঞ্চালন লাইনের বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে।

এ কারণে আগামী শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং একই কারণে শনিবার (৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গোপালগঞ্জসহ বাগেরহাট জেলার মোল্লাহাট ও খুলনা জেলার তেরখাদা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে

সর্বসাধারণের সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। সেইসাথে সহযোগিতা কামনা করা হয়েছে সবার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর