ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানায় কর্মরত এক এসআইকে মাদক সেবনের দায়ে চাকরিচ্যুত করার পর এবার একই অপরাধে চাকরি খোঁয়ালেন নওগাঁয় কর্মরত এক পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (৫ জানুয়ারি) তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বরখাস্তকৃত এই কর্মকর্তার নাম সার্জেন্ট আতাউর রহমান। তিনিই নওগাঁ জেলার প্রথম কর্মকর্তা, যিনি মাদক সেবনের অপরাধে চাকরি হারিয়েছেন।
জানা যায়, গত ৩১ আগস্ট ডোপ টেস্ট করে আতাউরের মাদকের সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। তখন তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করে রাখা হয়েছিল। মঙ্গলবার বরখাস্তের আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের এসপি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান মিয়া জানান, পুলিশ সদস্যদেরকে মাদক থেকে শতভাগ মুক্ত রাখতে আমি নিয়মিত ডোপ টেস্ট করাই। এই পর্যন্ত একজনের পজেটিভ এসেছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।
বার্তাবাজার/এসজে