চট্টগ্রাম আদালতে বন বিভাগের একটি মামলায় হাজিরা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে ইছহাক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। নিহত মো: ইছহাক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর কাঞ্চননগর দুল্যাছড়ি এলাকার মৃত ফকির আহমদের ছেলে।
জেলা পুলিশের আদালত পরিদর্শক-২ মো. হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মোঃ ইসহাক বুধবার সকালে বন বিভাগের করা একটি মামলায় হাজিরা দিতে আসলে হঠাৎ অসুস্থবোধ করে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দার ফ্লোরে পড়ে যায়। পরে একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।
পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এ.আর