গরুর ধাক্কায় হাসপাতালে দুই পুলিশ সদস্য

মৌলভীবাজারে গরুর ধাক্কায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৬ জানুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুলাউড়া থানার এএসআই নজরুল ইসলাম ও কনস্টেবল শাহজাহান মিয়া।

জানা যায়, পুলিশলাইন্সে প্রয়োজনীয় কাজ শেষ করে তারা মটরসাইকেল চেপে মৌলভীবাজার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি গরু রাস্তায় এসে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। চলন্ত মোটরসাইকেল থেকে পরে গিয়ে গুরুতর আহত হয় তারা।

এসময় নজরুল ইসলামের মাথা ফেটে যায় ও কনস্টেবল শাহজাহান হাত ও মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন তাদের আঘাত গুরুতর নয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর