রাজৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, অভিযোগ ছেলের হাতে খুন

মাদারীপুরের রাজৈরে ফরিদা বেগম (৪৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে পিটিয়ে হত্যা করেছে সৎ ছেলে কামাল বেপারী।

বুধবার (৬ জানুয়ারি) উপজেলার টেকেরহাট হৃদয়নন্দি গ্রামে ঘটনাটি ঘটেছে। সে একই গ্রামের কাদের বেপারীর দ্বিতীয় স্ত্রী।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক কলহের জেরে সৎ মা’কে মারধর করছিল কামাল। ভয়ে বাবার বাড়ি চলে যায় ফরিদা। আবার স্বামীর বাড়িতে ফেরার জন্য ৪-৫ দিন প্রতিবেশীদের ঘরে বসবাস করতে থাকে। কিন্তু হঠাৎ বুধবার দুপুরে ওই গৃহবধূর ডাক চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে এবং মৃত অবস্থায় পরে থাকতে দেখে। পরে দ্রুত সমাধির চেষ্টা চালালে বুধবার সন্ধ্যার দিকে রাজৈর থানা পুলিশে খবর দেয় মৃতের স্বজনেরা। এ ঘটনায় কামাল পলাতক রয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বার্তা বাজারকে বলেন, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ধরণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। তবে সঠিক কারণ জানার জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে ব্যবস্থা নেব।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর