পাকিস্তানে কুড়িয়ে পাওয়া গ্রেনেড নিয়ে খেলা করার সময় তা বিস্ফোরণ ঘটলে ৩ শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ শিশু। বুধবার (৬ জানুয়ারি) দেশটির পেশোয়ারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, একটি মাঠের পাশ থেকে গ্রেনেডটিকে কুড়িয়ে আনে শিশুদের দল। পরে এটা নিয়ে খেলার সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় ৩ শিশু নিহত ও আহত হয় ২ জন।
বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা মরসুর আমান জানান, বিস্ফোরণের শোব্দে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। তখন আহত দু’জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, শিশুদের এমন দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে তদন্ত করে দেখা হচ্ছে কোনো উগ্রবাদী গোষ্ঠী বোমা পুতে রেখেছিল কিনা। তালেবানেরও হতে পারে গ্রেনেডটি।
বার্তাবাজার/এসজে