পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি বলেছেন, জনগণকে সহজে এবং ঝামেলামুক্তভাবে সেবা প্রদান করতে নিরলসভাবে কাজ করছে পরিবেশ মন্ত্রণালয়। জনগণ যাতে অফিসে না এসেই যথাসময়ে সেবা পেতে পারে সে জন্য পরিবেশ অধিদপ্তরের অনেক সেবাই অনলাইনে প্রদানের ব্যবস্থা করা হয়েছে। অবশিষ্ট সেবাগুলোও অনলাইনে প্রদানের লক্ষ্যে কাজ চলছে।
বুধবার (৬ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত ২ দিনব্যাপী ইনোভেশন কর্মশালার উদবোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন) ড মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত সচিব (পরিবেশ) মাহমুদ হাসান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড এ কে এম রফিক আহাম্মদ। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোঃ আশফাকুল ইসলাম বাবুল।
পরিবেশ সচিব এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনসেবা সহজ করতে উদ্ভাবনের বিকল্প নাই। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে জনসেবা সহজ করার প্রক্রিয়া আমাদের চালিয়ে যেতে হবে।সকল সেবা ডিজিটালী প্রদানের লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে আন্তরিক হতে হবে।
বার্তাবাজার/এ.আর