মাগুরার জোর মাথা নিয়ে জন্মগ্রহণ করা সেই শিশুটি মারা গেছে। বুধবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঢামেকের জরুরি বিভাগের মিনি আইসিইউ ইউনিটের দায়িত্বরত চিকিৎসক আয়েশা আক্তার শিশুটির মৃত্যুর তথ্য জানান।
এর আগে বুধবার মাগুরা থেকে শিশুটিকে নিয়ে তার পরিবারের লোকজন ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে পৌঁছার কিছুক্ষণের মাঝেই মারা যায় শিশুটি।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপালে শিশুটির জন্ম হয়। সদর উপজেলার জগদল গ্রামের কৃষক পলাশ মোল্লার স্ত্রী সোনালি বেগম শিশুটিকে জন্ম দেন।
বার্তাবাজার/এসজে