আমি ওবায়দুল কাদেরকেও ভয় পাই না: ওবায়দুল কাদেরের ভাই

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভয় পাননা বলে মন্তব্য করেছেন তারই ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) বসুরহাটের জামাইরটেক এলাকায় নির্বাচনী সভায় তিনি এই মন্তব্য করেন।

আব্দুল কাদের মির্জা বলেন, ‘আমি বললে অপরাধ। ধমকায়- গুলি করবে, ঝাঁজরা করে দেবে। কিন্তু আমি এসবকে ভয় পাই না। আমি ওবায়দুল কাদেরকেও ভয় পাই না। দল থেকে বহিষ্কার করে দেওয়া হলেও আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ছেড়ে যাব না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে। কিন্তু সেটা আমাদের নেতারা কার্যকর করেনি, প্রশাসন কার্যকর করেনি। আপনি এই সিদ্ধান্ত দেন যে মাদকের সঙ্গে, নারীর সঙ্গে যারা জড়িত; তারা দলের কোনো পর্যায়ে কোনো প্রতিনিধি হতে পারবে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর