ফরিদপুরের সালথায় জমিতে চাষ করতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে কায়ুইম মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগুলদিয়া মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত কায়ুইম তুগুলদিয়া গ্রামের শাহা মোল্যার ছেলে।
জানা যায়, নিজের পাওয়ার টিলার নিয়ে তুগুলদিয়া মাঠে জমি চাষ করতে যায় কায়ুইম। এ সময় পাওয়ার টিলারের লাঙ্গলে জড়িয়ে থাকা ঘাস পরিস্কার করতে গিয়ে পাওয়ার টিলারের নিচে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহ।
বার্তাবাজার/এ.আর