বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন পদোন্নতি পেয়ে এই পদে অধিষ্ঠিত হয়েছেন। বুধবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর।
যারা যেখানে বদলি হলেন- সিআইডির ডিআইজি মো. শাহ আলমকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে। ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তিনি ঢাকার পুলিশ টেলিকমে কর্মরত ছিলেন। তার স্থলাভিষিক্ত করা হয়েছে পুলিশ সদর দপ্তরে ডিআইজির দায়িত্ব পালন করে আসা বশির আহমেদকে।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে ঢাকার এসবির ডিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি হাবিবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডিতে) এবং এস এম আক্তারুজ্জামানকে সারদা একাডেমিতে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা আমেনা বেগমকে ঢাকার এসবির ডিআইজি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করে আসা মো. হায়দার আলী খান সেখানেই উপ-মহাপরিদর্শক হিসেবে থাকছেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব চালিয়ে আসা মো. মনিরুল ইসলাম এসবির ডিআইজির দায়িত্ব পেয়েছেন।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা মো. আজাদ মিয়া পেয়েছেন এপিবিএনের ডিআইজির দায়িত্ব।
পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পালন করে আসা মো. মাহবুবুর রহমান ভূইয়া সেখানেই ডিআইজি হিসেবে থাকছেন।
র্যাবের পরিচালকের দায়িত্ব পালন করে আসা বেগম আতিকা ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব চালিয়ে আসা মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরেই ডিআইজি হিসেবে রাখা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করে আসা বসুদেব বণিককে রংপুরে পুলিশ ট্রেনিং সেন্টারের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মো. মুনিবুর রহমানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে