আমার কাছে ভিন্ন এক অনুভূতির নাম ছাত্রলীগ: দূর্যোগ প্রতিমন্ত্রী

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি বলেন, আমার কাছে ভিন্ন এক অনুভূতির নাম ছাত্রলীগ। যে ছাত্রলীগের জন্ম হয়েছিল ৭৩ বছর আগে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে।

বুধবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে গৌরব- ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আয়োজিত আর্তমানবতার সেবায় দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র ও স্বাস্থ্যসুরক্ষা বিতরণ কালে সময় একথা বলেন তিনি।

ডা. এনাম জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি সকল সময় নেতাকর্মীদের পড়ার পরামর্শ দিয়েছেন। সেখান থেকে শিক্ষা নেয়ার কথাও বলেছেন অসংখ্য বার। তিনি বারবার একটি কথা বেশ‌ গুরুত্ব দিয়ে বলেন, ছাত্ররাজনীতি আমরা করবো। কিন্তু শিক্ষা গ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় এবং সবার আগের কাজ।

দেশরত্ন শেখ হাসিনার এই পরামর্শ ও নির্দেশনা মেনে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, জাতির পিতার আদর্শ নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা হবে তরুণ প্রজন্মের কাছে আদর্শের প্রতীক হবে বলেও জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর