বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতীয় সঙ্গীত হতো না: খালিদ

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পৃথিবীতে অনেক রাজনৈতিক পরিবার আছে, কিন্তু বঙ্গবন্ধু পরিবার হচ্ছে ক্রীড়ানুরাগী পরিবার। বঙ্গবন্ধু নিজেও একজন খেলোয়ার ছিলেন এবং তার দুই সন্তান শেখ কামাল, শেখ জামাল খেলোয়ার ছিলেন বলেই বাংলাদেশে অভূত পূর্ব ক্রীড়াঙ্গনে জাগরণ সৃষ্ঠি হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহান নেতার জন্ম না হলে আমরা আজ জাতীয় সঙ্গীত গাইতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর প্রতি আমাদের সকলকে কৃতজ্ঞতা জানানো উচিত।

খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলীর সভাপতিত্বে গেষ্ঠ অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সাবেক সংরক্ষিত সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, বাফুফে সদস্য আরিফ হোসেন মুনসহ প্রমুখ।

খেলায় অংশগ্রহনকারী দল ট্রাইব্রেকারে শিক্ষাবিদ আশির উদ্দীন ফুটবল একাডেমি নীলফামারী রাণীশংকৈল খেলোয়ার কল্যাণ সমিতিকে ৩-০ গোলে হারিয়েছে। খেলা শেষে মন্ত্রী দু’দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

এর আগে আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধি স্কুলে অভিভাবক সমাবেশ নৌ-পরিবহন প্রতিমন্ত্রী যোগ দেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর