রৌমারীতে জেমি এক্সপ্রেস বাসে আগুন

রৌমারীতে অগ্নিকান্ডে জেমি এক্সপ্রেস বাস ভূস্মিভুত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকালের দিকে উপজেলা থানা মােড়ের পশ্চিম পাশে বাসষ্টানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, জেমি এক্সপ্রেসটি প্রায় ১৫/২০ দিন থেকে ওই বাসষ্টান পরে রয়েছে। বিকালের দিকে হঠাৎ করে ওই বাস থেকে ধুয়া বের হতে দেখে পথচারীরা। পরে কর্তিমারী ফায়ার সার্ভিস ষ্টেশনে সংবাদ দিলে তারা আগুন নিয়ন্ত্রণ আনলেও বাসটির বেশি ভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয় জেমি এক্সপ্রেসের মালিক ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বার্তা বাজারকে বলেন, জেমি এক্সপ্রেসটি আমার নামই কাগজপত্র করা, তবে জিয়াউর রহমান জিয়ার কাছে চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে মাসিক ১৫ হাজার টাকা দিবে এবং গাড়ির কিস্তি পরিশােধ করবে।

কর্তিমারী ফায়ার সার্ভিস স্টশনের সাব-অফিসার মাইন উদ্দিন বার্তা বাজারকে জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তবে অগ্নিকান্ডের সুত্রপাত জানা যায়নি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছির বিল্লাহ বার্তা বাজারকে বলেন, ঘটনাস্থলটি পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের সুত্রপাত খুঁজে পাওয়া যায়নি তবে অনুসন্ধান চলছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর