নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে এবার পাকিস্তানের প্রধান কোচ ছাঁটাই করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। মিসবাহ উল হককে হটিয়ে বিদেশি কাউকে এ দায়িত্ব দিতে যাচ্ছে পিসিবি।
মিসবাহর পারফরম্যান্সে খুশি নয় পিসিবি। মিসবাহর অধীনে পাকিস্তান কেবল ঘরের মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতেছে। পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স খুবই বাজে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১০১ রানে হারের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে হেরেছে পাকিস্তান। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর মিসবাহর সমালোচনায় মেতেছেন সাবেক ক্রিকেটাররা।
পাকিস্তান গণমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষ মিসবাহ কোচের চাকরি হারাচ্ছেন। গ্যারি কারস্টেন, গ্রান্ট ফ্লাওয়ারের দিকে নজর পিসিবির।
বার্তাবাজার/এস.জি