বগুড়ার সোনাতলায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫জানুয়ারী) বগুড়ার সোনাতলা রেলগেটস্থ উপজেলা আওয়ামী লীগের একটি কার্যালয়ে বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন লাল এর স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে এনামুল কবিরকে আহ্বায়ক, মাহমুদুর রশিদ সোহেল, শাহিন আকন্দ, আশাদুজ্জামান মোহন, আব্দুল মমিন প্রাংকে যুগ্ম আহ্বায়ক, আব্দুল হাই শাহিনকে সদস্য সচিব, সোহেল রানা, ইলিয়াছ, তারেক, লিটন, মেহেদি, আইয়ুব, আছির, নির্মল, মামুল, বিপ্লব, সাজ্জাদ, মিলন, ফুলমিয়া ও শ্যামলকে সদস্য করে এ কমিটির অনুমোদন দেন।
এ তথ্য জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ থেকে নিশ্চিত করেছে।
বার্তাবাজার/এ.আর