চরফ্যাসন অসহায় ও গরীবদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সাড়ে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রিয়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
বুধবার সন্ধা ৬ টায় ২১জন অসহায়, দুস্থ ও গরীবদের মাঝে এ চেক হস্তান্তর করা হয়।
অসহায় ও গরীবদের হাতে চেক হস্তান্তর করার পর আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হবে। জননেত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারনে স্বপ্নের পদ্মা সেতু আজ দৃশ্যমান হয়েছে। এই সেতু চালুর পরে দক্ষিণা লে উন্নয়ন অভূতপূর্ব অবদান রাখবে এবং দেশের সামগ্রীক অর্থনীতি উন্নত হবে।
এসময় চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধক্ষ্য মনির আহমেদ শুভ্র এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এ.আর