ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে ছিন্নমুল মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন বার্তা বাজারকে জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের পাগলা কানাই, আরাপপুর, হামদহ, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পায়রাচত্বরসহ শহরের বিভিন্ন স্থানে ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সিজার বিশ্বাস, সবুজ হোসেন, অংকন, জাহিদ হোসেন, জহিরুল ইসলাম, রাফসান, ফাহিমসহ অন্যান্যরা। অর্ধশত অসহায় শীতার্ত মানুষ কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
বার্তাবাজার/এ.আর