বাংলাদেশের টেস্ট র‍্যাঙ্কিং নিয়ে চিন্তিত নয় বিসিবি

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ দলের। র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানেরও নিচে নেমে গেছে তারা।

বাংলাদেশকে টপকে নয় নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। অন্যদিকে এক ধাপ নিচে নেমে দশে রয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের টেস্ট র‍্যাঙ্কিং নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, করোনার কারণে গেল বছর আমরা অনেক টেস্ট ম্যাচ খেলতে পারিনি। বাংলাদেশ এখন যত বেশি ম্যাচ খেলবে তত উন্নতি করবে। আমরা বেশি বেশি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে একটা পর্যায়ে এসেছি। টেস্টেও এমনটা চাচ্ছি।

তিনি বলেন, র‍্যাঙ্কিংয়ে গুরুত্ব না দিয়ে আমাদের এখন ম্যাচে গুরুত্ব দিতে হবে। অনেক ক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ের ভ্যালু আছে আবার অনেক ক্ষেত্রে নেই। সামনের ম্যাচগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, যেহেতু আমরা টেস্ট খেলতে পারিনি সেহেতু র‍্যাঙ্কিংয়ে তো আমাদের অবনতি হবেই। আমাদের এখন আশা হচ্ছে বেশি টেস্ট খেলা। যত বেশি টেস্ট আমরা খেলতে পারব তত উন্নতি করতে পারব।

বার্তাবাজার/এস.জি

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর