ঝিনাইদহের মহেশপুরে আলমসাধূর চাপায় এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে।
আজ (বুধবার) দুপুরে মহেশপুরে উপজেলার পুরন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বার্তা বাজারকে জানান, আলমসাধূর চাপায় উপজেলার পুরন্দপুর দত্তরবেড়পাড়ার মৃত হাফেজ আলীর ছেলে জয়নাল আবেদীন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে পুরন্দপুর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এ সময় ফতেপুর থেকে আসা মাছ বোঝায় একটি আলমসাধূ থাকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহের মর্গে পাঠিয়েছে।
বার্তাবাজার/এ.আর