১৭ কোটি ৯৭ লাখ টাকায় বিক্রি হল বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের স্বত্ব

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্বের নিলাম শেষ হয়েছে। রেকর্ড পরিমাণ ১৭ কোটি ৯৭ লাখ টাকায় বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের স্বত্ব কিনেছে ব্যানটেক।

ব্যানটেকের কাছ থেকে স্বত্ব কিনেছে টি স্পোর্টস ও নাগরিক টিভি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের সবগুলো ম্যাচ দেখা যাবে এই দুই চ্যানেলে।

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুইদল।

আগামী ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে ও ২৫ জানুয়ারি শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ১১ ফেব্রুয়ারি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর