২০১৫ সালে রাজধানীর বাংলামোটর এলাকায় গাড়ি থেকে অকারণে গুলি করে দুই নিরীহ ব্যক্তিতে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড পান সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি। হাইকোর্টে জামিনের আবেদন করলে বুধবার (৬ জানুয়ারি) তা খারিজ করে দেন আদালত।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রনির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
প্রসঙ্গত, ২০১৯ সালে ঢাকার আদালত থেকে রনিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এই রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঞ্জুরুল ঈমামা।
এর আগে ২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে বাংলা মোটরের নিউ ইস্কাটন এলাকায় একটি গাড়ি থেকে রনি এলোপাথাড়ি গুলি করেন। সেই গুলিতে আহত হন রিকশাচালক আব্দুল হাকিম ও অটোরিকশা চালক ইয়াকুব আলী। পঅরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিম মারা যান ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল মারা যান ইয়াকুব আলী।
বার্তাবাজার/এসজে