টাঙ্গাইলে ৫ অবৈধ ইটভাটা ধ্বংস, জরিমানা ৩০ লাখ

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে অবৈধ ৫টি ইটভাটা ভেঙে ফেলেছে। এছাড়া ৫টি ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে প্রত্যেকটি টি ইটভাটার চুল্লি ভেঙ্গে দেওয়া হয়েছে।

আজ (বুধবার) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরিবেশ আইন না মেনে ইট পুরানো, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকার কারণে ওই সব ইট ভাটাকে আর্থিক জরিমানা ও চুল্লি ভেঙ্গে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সহকারি পরিচালক সজীব কুমার ঘোষ, মির্জাপুর ইটভাটা মালিক সমিতির সভাপতি মুক্তার আলীসহ আইন শৃংখলা ও ফায়ার সার্ভিজের বিভিন্ন কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বার্তা বাজারকে জানান, মির্জাপুরে ২৯টি ইটভাটা বিভিন্ন অধিদপ্তরের অনুমোদন ছাড়া রয়েছে। এরমধ্যে ২৫টি ভাটায় ইট তৈরি করা হচ্ছে। ভাই ভাই ব্রিকস, দিশা আশা ব্রিকস, হাকিম এন্টার প্রাইজ, স্টার স্টাইল ব্রিকস ও এসবিএম ব্রিকস প্রত্যেক মালিককে ৬ লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর