আনোয়ারায় ফসলি জমির মাটি কাটার অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় অন্যের জমি দখলে নিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় আনু হোসেন নামে এক ব্যক্তি।

বুধবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী মিন্নত আলী হাট এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বরাবরে স্থানীয় শোয়াইব আনোয়ার ও আনু হোসেনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে ১৫-২০ লোক নিয়ে স্থানীয় আবু সায়েদের পৈত্রিক ফসলি জমি থেকে মাটি কাটার চেস্টার করলে বাঁধা দিতে যায় আবু সায়েদের পুত্র ওবাইদুল কাদের সুজাত। এসময়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তর থেকে মাটি কাটার অনুমতি নিয়েছে বলেও জানান সে।

অভিযোগকারী ওবায়দুল কাদের সুজাত বার্তা বাজারকে জানান, এ জমিটা আমার পৈত্রিক সম্পত্তি। আমার চাচা এবং আমার আব্বার। এ জমি নিয়ে আমার চাচা শোয়াইব আনোয়ারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে একটি মামলাও চলছে। স্থানীয় আনু জমিটি দখলে নিয়ে দিবে বলে তাদের কাছ থেকে মাটির কাটার জন্য নিয়েছে। আজ সকালে ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে জমি দখল করে মাটি কেটে নিয়ে যায়। আমরা বাঁধা দিতে গেলে সে প্রশাসন থেকে অনুমতি নিয়ে মাটি কাটছে বলে জানায় এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেছি।

তবে নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাদাবী করে আনু হোসেন বার্তা বাজারকে বলেন, আমার বিভিন্নস্থানে প্রজেক্ট রয়েছে, সে প্রজেক্ট গুলোর মাটি নিচ্ছি। আর জমিটা আমার না, আমি সুজাদের চাচা শোয়াইব আনোয়ারের সাথে চুক্তি করেছি মাটি কাটার বিষয়ে।

স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্ বার্তা বাজারকে বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার জন্য কোনো সময়ে কাউকে অনুমতি দেওয়া হয়নি। তবে কেউ যদি রাজনৈতিক পরিচয়ে অন্যের ফসলি জমি দখল বা মাটি কাটার ঘটনায় জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান আহমেদ চৌধুরী বার্তা বাজারকে বলেন, ফসলি জমি থেকে মাটি কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর