পিলখানা ট্র্যাজেডি: রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ৯ আসামি

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বর্বরোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় ৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে আপিলের অনুমোদন চেয়ে আবেদন করেছেন। বুধবার (৬ জানুয়ারি) সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫ পৃষ্ঠার এই আবেদনপত্রটি জমা দেওয়া হয়।

এছাড়া অন্য আসামিরা আপিলের জন্য এসব নথি থেকে রেহাই পেতে প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন। প্রধান বিচারপতির ওনুমতি সাপেক্ষে ১৩ জানুয়ারির মাঝে অন্যরা আবেদন করতে পারবেন।

আসামি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (৫ জানুয়ারি) মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত মনিরুজ্জামান, ইউসুফ আলী, সাইদুর রহমান, আনিসুজ্জামান, বজলুর রশীদ, আবু সাঈদ আলম, কামাল মোল্লা, ফজলুল করীমসহ ৯ আসামির জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, এসব আপিলে সব মিলিয়ে নথিপত্রের মোট পৃষ্ঠা সংখ্যা হয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫টি। অন্যরা যাতে এসব নথি ছাড়াই আবেদন করতে পারেন তার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। সারা বিশ্বে নিন্দিত এই ঘটনায় ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৭৮ জনকে খালাস দিয়ে ২০১৩ সালের ৫ নভেম্বর রায় ঘোষণা করেন বিচারিক আদালত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর