করোনার প্রভাবে দেশের সাধারণ ছুটি ও লকডাউন থাকলেও থেমে থাকেনি সড়ক দূর্ঘটনা। বিগত ২০২০ সালে দেশে ৪ হাজার ৯২ দূর্ঘটনায় প্রাণ হারান ৪ হাজার ৯৬৯ জন মানুষ।
বুধবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) প্রতিবেদন উপস্থাপনের সময় এই তথ্য জানান, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
পরিসংখ্যানে বলা হয় সড়ক, রেল ও নৌ পথে ঘটা এসব দুর্ঘটনায় প্রায় ৫ হাজার মানুষ মারা যাওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৫ হাজার ৮৫ জন। গত বছর রেল দূর্ঘটনায় মারা যান ১২৯ জন। আহত হন ৩১ জন। আর জলপথে নৌ দূর্ঘটনায় প্রাণ হারান ২১২ জন। আহত ও নিখোঁজ হন ১০০ জন।
তারা জানায়, ২০২০ সালের জানুয়ারি মাসে সর্বোচ্চ সংখ্যক ৪৪৭টি দূর্ঘটনা ঘটেছে। এই মাসে মারা যান ৪৯৫ জন। আহত হন ৮২৩ জন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে এপ্রিল ও মে মাসে। এই দুই মাসে যথাক্রমে ১৩২ ও ১৯৬টি দূর্ঘটনা ঘটে। কোভিড-১৯ পরিস্থিতিতে দেশে সাধারনণ ছুটি ও লকডাউন থাকায় এসময় দূর্ঘটনা কম হওয়ার কথা বলা হয়।
নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, দেশে সবচেয়ে বেশি দূর্ঘটনা ঘটে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম এলাকায়। আর পার্বত্যাঞ্চলে সবচেয়ে কম। চালকদের গতি নিয়ন্ত্রনের কারণে দূর্ঘটনার হার কমা বা বাড়ার কথা উল্লেখ করেন তিনি।
বার্তাবাজার/এসজে