দুর্দান্ত জয়ে প্রথমবারের মত ফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব

ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে সাইফ।

এমানুয়েল আরিয়াচুকের গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় সাইফ। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ফাইনাল নিশ্চিত করেছে তারা। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছেন ইকেচুকু কেনেথ ও ইয়াসিন আরাফাত।

ম্যাচের ৯ মিনিটে ইমানুয়েলের গোলে এগিয়ে যায় সাইফ। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন ইকেচুকুর। শেষ মুহূর্তে চট্টগ্রাম আবাহনীর জালে আরও একটি বল ঢোকে। ৮৯ মিনিটে সাইফের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়াসিন আরাফাত।

আগামীকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১০ জানুয়ারি ফাইনালে সাইফের মুখোমুখি হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর