মার্চে খুলবে স্কুল-কলেজ!

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠান আবারও খোলার ব্যাপারে নতুন তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে পরিস্থিতির অনুকূলতা পর্যবেক্ষণ করে আগামী মার্চে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে তিনি জানান।

বুধবার (৬ জানুয়ারি) রাজধানীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ ভবন এলাকায় অবস্থিত নিজের সরকারি বাসভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এই তথ্য জানান।

এছাড়া সম্প্রতি মিরপুর সেনানিবাসে জাতীয় প্রতিরক্ষা কোর্স ও সশস্ত্র বাহিনী যুদ্ধ কোর্সের স্নাতন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারে এবং তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলে তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

এর আগে গত বছরের মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর ১৭ তারিখ থেকে সব ধরণের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় সরকার। তবে শিক্ষা ব্যবস্থা চালু রাখতে অনলাইনে পাঠদান অব্যহত রাখা হয়েছে।

তাছাড়া ২০২০ সালের এইচএসসি, জেএস, পিইসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। একাডেমিক পর্যায়েও দেওয়া হয় অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে পরের ক্লাসে উর্ত্তীর্ণের সুযোগ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর