দুই চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে।

ওয়ানডে সিরিজ শেষে উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি দুই চ্যানেল। টি স্পোর্টস ও নাগরিক টিভিতে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সবগুলো ম্যাচ দেখা যাবে।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিক দল ঘোষণা করেছে। আসন্ন সিরিজকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা।

আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৫ জানিয়ারি। ৩ ফেব্রুয়ারি উইন্ডিজদের বিপক্ষে প্রথম টেস্টে লড়বে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর