মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ী এই দুই উপজেলার ৭টি মাদরাসার শতাধীক এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ জেলা শাখা।
আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুই উপজেলার ৭টি মাদ্রসার এতিম ছাত্রদের মাঝে কম্বল, পাঞ্জাবি ও মহিলাদের বোরখা দেওয়া হয়।
এসময় ছিলেন অভিযাত্রিক ব্লাড ব্যাংক মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মুরাদ হাসান শাওন, সহ. সভাপতি তারিকুল ইসলাম অপু, সহ.সভাপতি মিনহাজুর রাহাত, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মীর উচ্ছ্বাস হাসান, সহ-প্রচার সম্পাদক রিফাত আহমেদ দীপ্ত, সদস্য হাসিব রহমান, সদস্য রাইসুল ইসলাম প্রমুখ।
বার্তাবাজার/এ.আর