ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা সবাই পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার। বুধবার (৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এই বদলি করা হয়।
যারা বদলি হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের পুলিশ পরিদর্শক আজিজুল হক মিঞাকে দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে বদলি করা হয়েছে।
এছাড়া দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিনকে আইসিটি বিভাগে, সদর দফতর ও প্রশাসন বিভাগের পুলিশ পরিদর্শক মো. হেলাল উদ্দিনকে এস্টেট বিভাগে, মো. মেহেদী হাসানকে প্ল্যানিং, রিচার্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে, মো. ইসরাফীল হোসেন ভূইয়াকে গোয়েন্দা মিরপুর বিভাগ ও লাইনওআর’এ কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শফিকুর রহমানকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।
বার্তাবাজার/এসজে