সিরাজদিখানে বিট পুলিশিং অনুষ্ঠিত

“পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদে বিড পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২ টায় লতব্দী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বর্তমান ও সাবেক মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এ সভা করা হয়।

লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিট পুলিশিং লতব্দী ইউনিয়নের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, লতব্দী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত বিট অফিসার হাফিজুর রহমান, ইউপি সদস্য শাহআলী, জাহাঙ্গীর খান, মোঃ সেলিম মোল্লা, নিয়ত আলী, আওলাদ হোসেন, মিয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য জিন্নাতুন নেসা, তাহেরুন্নেসা, রাজিয়া। সাবেক মেম্বার আব্দুল খালেক, লতব্দী ইউনিয়ন যুবলীগের সভা আলাউদ্দিন, লতব্দী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান মাহমুদ, সচিব মোঃ সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, অপরাধীদের ধরতে পুলিশকে সহায়তা করুন এবং বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কেউ যদি করে থাকে তাহলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর