ভারতে হবে এবারের আইপিএল!

মহামারি করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর অনুষ্ঠিত হয়। তবে এবারের আসর ভারতের মাটিতে আয়োজনের কথা ভাবছে দেশটির ক্রিকেট বোর্ড।

তবে এবারের আইপিএল ভারতে হবে কিনা তা নির্ভর করছে আগামী কয়েকদিনের করোনা পরিস্থিতির উপর। যদি শেষ পর্যন্ত ভারতে আয়োজন করা না যায় তাহলে আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে আইপিএলের ১৪তম আসর।

সম্প্রতি আইপিএল গভর্নিং কাউন্সিলের ভার্চুয়াল বৈঠক হয়েছে। বৈঠকের পরেই ট্রেড উইন্ডো খুলে দেওয়া হয়েছে। দলগুলোকে আগামী ২১ জানুয়ারির মধ্যে ক্রিকেটারদের ছাড়তে বলা হয়েছে। এরপর মিনি অকশন অনুষ্ঠিত হবে।

এবারের আইপিএলে মেগা অনশন হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু করোনার কারণে তা হবে না। যার ফলে পুরনো দলেই খেলতে হবে তারকা ক্রিকেটারদের।

ভারতে আইপিএলের এবারের আসর হবে কিনা তা জানা যাবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি হওয়ার পরেই। সৈয়দ মুস্তাক আলি ট্রফি কিভাবে আয়োজিত হচ্ছে সবকিছুই বিসিসিআইয়ের নজরে থাকবে।

সবকিছু ঠিক থাকলে বায়ো বাবলে ভারতেই আয়োজন করা হবে আইপিএল। ভেন্যু নিয়ে এখনো ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক করেনি বোর্ড। তবে বেশিরভাগই আরব আমিরাতের পক্ষে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর