বাগেরহাটের শরণখোলায় ৫৩২ পিচ ইয়াবাসহ খোকন তালুকদার (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বুধবার সকাল ৯ টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া খোকন উপজেলার উত্তর কদমতলা এলাকার মোঃ ইসমাইল হোসেন তালুকদারের পুত্র।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান বার্তা বাজারকে জানান, বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খোকন তালুকদারের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাস ভবনের নিজ কক্ষ থেকে ৫৩২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী খোকন তালুকদারের বিরুদ্ধে শরণখোলা থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।###
বার্তাবাজার/এ.আর