প্রবাসীদের নতুন সুখবর দিলেন প্রধানমন্ত্রী

যেসব দেশে ১০ হাজারের বেশি প্রবাসী আছে সেখানে বাংলাদেশ দূতাবাসে একে একে শ্রম উইং খোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উইংয়ের মাধ্যমে প্রবাসীরা সহজেই নিজেদের সমস্যার সমমাধান করতে পারবে বলে জানান তিনি।

বুধবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে তিনি এই কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, যারা বিদেশ যেতে চান তারা যেন নিজ এলাকায় থেকেই প্রশিক্ষণ নিতে পারে এবং দক্ষ কর্মী হয়ে উঠে বিদেশ গিয়ে কোনও অপ্রীতিকর অবস্থায় না পড়ে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অনেকে প্রশিক্ষণ না নিয়ে শুধু সার্টিফিকেট নিয়ে বিদেশ গিয়ে বিপদের সম্মুখীন হন।

তিনি আরও বলেন, এসব প্রশিক্ষণের জন্য দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই শেষ হয়েছে ১১০টি প্রশিক্ষণ কেন্দ্রের কাজ। আরও ১০০টি নির্মাণ করার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ক্ষেত্রে প্রবাসীরা অগ্রণী ভূমিকা পালন করছে। অভিবাসনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর