বগুড়ার নন্দীগ্রামে এক সাথে ২৮টি পরিবার আত্মহত্যার হুমকি দিয়েছে রাস্তা প্রশস্তকরনে তাদের থাকা খাওয়া এমন কি ঘুমানোর জায়গা পর্যন্ত না থাকার কারনে। দিশেহারা হয়ে ২৮টি পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তাদের পুনর্বাসনের আবেদন করে, এবং পূনর্বাসন না করা হলে আত্মহত্যার ও হুমকি দেন।
বুধবার (৬ জানুয়ারী) সকাল ১১টায় এই ২৮টি পরিবার উপজেলা পরিষদে গিয়ে নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহীলা ভাইস চেয়ারম্যান বরাবর এমন মানবিক আবেদন (দরখাস্থ) প্রদান করে।
সরে জমিনে গিয়ে দেখা যায়, নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর সড়ক পাড়া নামক স্থানে বগুড়া নাটোর মহা সড়কের জায়গায় রাস্তার সাথেই টং ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এই ২৮টি পরিবার। কোন সময় রাস্তায় গাড়ির চাকায় পৃস্ট হয়েছে আপনজন, আবার কোন সময় গভীর রাতে ট্রাক উল্টে ঘুমন্ত পুরো পরিবারের বুকের উপর আছরে পরেছে। এমন আতংক নিয়ে তারা সেখানেই বসবাস করে আসছে শুধু ১ শতক জায়গা না থাকার কারনে। কিন্তু সেই আশ্রয়স্থল টুকুও কেরে নিচ্ছে সড়ক বিভাগ, রাস্তা প্রসস্থ্য করার জন্য এই পরিবার গুলোকে তাদের বসতবাড়ি সরিয়ে নেয়ার জন্য ১০দিনের সময় বেঁধে দিয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বললে তারা জানায়, আমরা গরীব অসহায় দিন আনি দিন খাই। আমাদের কোন পরিবারের ১ শতক জায়গা পর্যন্ত নেই, এ বিষয়ে আমরা বার বার আবেদন জানিয়েছি কিন্তু কোন প্রকার নজর দেয়নি। আমাদের এই ঘর বাড়ি ভেঙে দিলে পরিবার নিয়ে কোথায় থাকবো তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহীলা ভাইস চেয়ারম্যান বরাবর এই ১০দিনের মধ্যে আমাদের পূনর্বাসনের জন্য আবেদন (দরখাস্থ) করেছি। এই আবেদন আমাদের জীবনের শেষ আবেদন যদি আমাদের কোন ব্যাবস্থা না করে তাহলে বাধ্য হয়ে এই ২৮টি পরিবারের সকল সদস্য বিছানা বালিশ নিয়ে মহাসড়কের রাস্তায় শুয়ে পরবো। সরকার হয় আমাদের ঘুমানোর জায়গা দিবে না হয় আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে কবরে চিরতরে ঘুমিয়ে দিবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকি জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা মহীলা ভাইস চেয়ারম্যান শ্রবনী আক্তার বানুর সাথে কথা বললে সবাই জানান, উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাবাজার/পি