গত বছরের আগস্টে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান নিল ম্যাকেঞ্জি। ম্যাকেঞ্জির বিদায়ের পর দীর্ঘদিন এই পদ খালি ছিল।
এবার এই পদে বসতে যাচ্ছেন ইংল্যান্ডের জন লুইস। চলতি মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল।
এই সিরিজেই সাকিব-তামিম-মুশফিকদের ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে লুইসকে। দলের সঙ্গে যোগ দিতে আগামীকাল (৭ জানুয়ারি) বাংলাদেশ আসবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১০ জানুয়ারি থেকে অনুশীলনে নামবে টাইগাররা।
বার্তাবাজার/এস.জি