সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে মওদুদের সাথে সাক্ষাতের পর বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি বলেন, আগের চেয়ে অনেকটাই ভাল অবস্থায় আছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। সবার সাথে তিনি কথা বলতে পারছেন। গত পরশু তার দেহে অস্থায়ী পেস মেকার বসানো হয়েছে। বৃহস্পতিবার স্থায়ী পেস মেকার বসানো হতে পারে।
তিনি আরও জানান, মওদুদের অসুস্থতার কথা শুনে বেগম জিয়া আফসোস করেছেন। তিনি ব্যারিস্টার মওদুদের নিয়মিত খোঁজ খবর রাখছেন। ব্যারিস্টার মওদুদ নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসের ব্যারিস্টার মওদুদকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।
বার্তাবাজার/এসজে