নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে পাকিস্তান। প্রথম টেস্টে ১০১ রানে হারের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৭৬ রানের ব্যবধানে হেরে কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
এমন পারফরম্যান্সের পর পাকিস্তান দল, কোচ ও টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেটাররা। এবার দলটির প্রধান কোচ মিসবাহ উল হককে কড়া ভাষায় সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার আকিব জাভেদ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের কোচিং করানোর কোনো অভিজ্ঞতা নেই। তাদেরকেই পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মিসবাহর কোচিং দেখার পর আমার মনে হয়, কোনো স্কুল দলও তাকে কোচের চাকরি দিবে না। দলের দায়িত্বে পেশাদার কোচ থাকলেই কেবল দলের উন্নতি ঘটবে।
বার্তাবাজার/এস.জি