দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল ২০ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৮৭ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত আরও ৯৭৮ জন রোগী শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৯৯১। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৮৯৮ জনের।

আজ বুধবার (৬ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২১ জন। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ জন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর