চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদে মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া তেমুহনী মৌজায় এসবিএস ব্রিকফিল্ড গুঁড়িয়ে দেয়ার মাধ্যমে অভিযান শুরু হয়। এসময় ব্রিকফিল্ডটির চিমনি ভেঙে ফেলার পাশাপাশি ধ্বংস করা হয় পোড়ানোর জন্য প্রস্তুতকরা কাঁচা ইট।
পরিবেশের কর্মকর্তারা জানান, ছাড়পত্র ছাড়াই গড়ে ওঠে এসবিএস ব্রিকফিল্ড। এরপর থেকেই কাঠ পোড়ানো আর নিষিদ্ধ চিমনি ব্যবহার করে আসছে প্রতিষ্ঠানটি।
সাতকানিয়ায় এমন অর্ধশতাধিক অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানোর কথা জানান প্রশাসনের কর্মকর্তারা।
বার্তাবাজার/পি