আগামীকাল (৭ জানুয়ারি) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ভারত। একাদশে দুটি পরিবর্তন এসেছে।
একাদশে ফিরেছেন ওপেনার রোহিত শর্মা। অভিষেক হচ্ছে নবদ্বীপ সাইনির। প্রথম দুই টেস্টে ব্যাট হাতে ভালো করতে পারেননি ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। যার ফলে এবার একাদশ থেকে বাদ পড়েছেন তিনি।
ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া উমেশ যাদবের জায়গায় এসেছেন সাইনি। দেশের হয়ে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলে ১৯ উইকেট শিকার করেছেন সাইনি। এবার ভারতের সাদা জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তিনি।
তৃতীয় টেস্টের ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, নবদ্বীপ সাইনি।