ভোলা থেকে ৫ ব্যারেল চোরাই তেল জব্দসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।
পুলিশি সুত্রে জানাযায়, মঙ্গলবার রাত ২:১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শ্রীকান্তের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ভোলা সদর ডোমোপোট্টী এলাকা রোড় ১টি পিকাপ ভ্যানে করে অবৈধভাবে পাচারের সময় এই তেল জব্দ করে।
এসময় তেল পাচারকারী চক্রের ৪ জন সদেস্য বাবুল(৩৫), শরিফ(৩২), সোহেল(৩০), তানভির(৩৬) কে গ্রেফতার করা হয়।
ভোলা সদর থানা এএসয়াই শ্রীকান্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২:১৫মিনিটে ডোমপট্টী এলাকা থেকে তেল পাচারকালে ৫ ব্যারেল অবৈধ তেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তেল রেখে পালিয়ে যায় এক কারবারি। পরে তাকেও বালুর মাঠ থেকে আটক করা হয়। মোট ৪জন আটক ও ৫ ব্যারেল তেল জব্দ করা হয়। অবৈধ তেল পাচারকারীদের আটক করতে প্রতিনিয়ত পুলিশের অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন, জব্দকৃত তেল থানায় রয়েছে।আটককৃত দের নামে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।
বার্তাবাজার/পি