পরিবারের উপর অ‌ভিমান যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে শাকিল মিয়া(২৩) না‌মে অ‌ভিমানী এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(৫ জানুয়ারি) রাতে উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিজয়রাম তবকপুর খেওয়ার ঘাট এলাকায়।নিহত যুবক ওই এলাকার বক্তার আলীর পুত্র।

জানা গেছে, মঙ্গলবার রা‌তে শাকিল মিয়া পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে অ‌ভিমান ক‌রে নিজ শয়ন ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

উ‌লিপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) ইম‌তিয়াজ ক‌বির ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, কোন অ‌ভি‌যোগ না থাকায় লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর