প্রথমবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড, তলানিতে বাংলাদেশ

ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে এবার বড় সুসংবাদ পেয়েছে কিউইরা।

ইতিহাসে প্রথমবারের মত টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে তারা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৮। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৬।

র‍্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশকে দশে নামিয়ে দিয়েছে আফগানিস্তান। ৫৫ রেটিং নিয়ে তলানিতে আছে বাংলাদেশ দল। অন্যদিকে আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৫৭।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‍্যাঙ্কিং:

১। নিউজিল্যান্ড – ১১৮ রেটিং পয়েন্ট
২। অস্ট্রেলিয়া – ১১৬ রেটিং পয়েন্ট
৩। ভারত – ১১৪ রেটিং পয়েন্ট
৪। ইংল্যান্ড – ১০৬ রেটিং পয়েন্ট
৫। দক্ষিণ আফ্রিকা – ৯৬ রেটিং পয়েন্ট
৬। শ্রীলঙ্কা – ৮৬ রেটিং পয়েন্ট
৭। পাকিস্তান – ৮২ রেটিং পয়েন্ট
৮। ওয়েস্ট ইন্ডিজ – ৭৭ রেটিং পয়েন্ট
৯। আফগানিস্তান – ৫৭ রেটিং পয়েন্ট
১০। বাংলাদেশ – ৫৫ রেটিং পয়েন্ট

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর