নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ও সাবেক কাউন্সিলর নূর হোসেনকে এবার অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল বেগম সাবিনা ইয়াসমিনের আদালত এ আদেশ দেয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মো.সালাহ্ উদ্দীন (সুইট)।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর