আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসির) পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন করার কথা থাকলও তা পরিবর্তন করে একদিন পিছিয়ে ১১ জানুয়ারি পালন করা হবে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।
রিজভী বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হবে। দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি সফল করতে নির্ধারিত সময়ে ঘোষিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম